হত্যা মামলার ১০ বছর পর আসামি র‍্যাবের জালে

  • Update Time : ০৯:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৮ Time View
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ১০ বছর আগে দায়ের হওয়া একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।
র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (১৯শে জুলাই) দুপুর সোয়া ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় শ্রীমঙ্গল থানার ২০১৬ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গিয়াস মিয়া (২৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামের ফারুক মিয়ার ছেলে।
র‍্যাব সূত্রের বরাতে জানা যায়, শ্রীমঙ্গল থানায় দায়ের হওয়া হত্যা মামলার (মামলা নং-০৮, তারিখ ৭ এপ্রিল ২০১৬) ওয়ারেন্টের ভিত্তিতে দীর্ঘদিন ধরে গিয়াস মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ত্রাস, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঢাকা কম্পাসের শুভ উদ্বোধন: সত্য, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন দিগন্ত

হত্যা মামলার ১০ বছর পর আসামি র‍্যাবের জালে

Update Time : ০৯:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬