বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি নিযুক্ত হলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক রোটারিয়ান এম নাজমুল হাসান

  • Update Time : ০১:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫ Time View

রুকন উদ্দিন, নেত্রকোণা প্রতিনিধি:

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। চলতি মাসের গত ১৮ জুলাই জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক লায়লা সুলতানা, সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক রোটারিয়ান এম নাজমুল হাসান সহ ২৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়েছে।

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় অবদান, সাংগঠনিক দক্ষতা এবং ক্রীড়া উন্নয়নে নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ডাইনামিক গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট রোটারিয়ান এম. নাজমুল হাসান-কে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের পর “রোটারিয়ান এম নাজমুল হাসান গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন” দেশের ক্রীড়াঙ্গনে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের গুরুত্বপূর্ণ দায়িত্বের একটি অধ্যায়। আমি এ নিয়োগের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁদের এই আস্থা আমার জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন,“বাংলাদেশের ব্যাডমিন্টনকে আরও গতিশীল, আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে আমি ফেডারেশনের সকল কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, প্রতিযোগিতার সংখ্যা বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।

কেন্দুয়া আটপাড়ার গণমানুষের সেবক রোটারিয়ান এম নাজমুল হাসান আরও বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একটি সুস্থ, মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার অন্যতম শক্তিশালী হাতিয়ার। তাই তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করবো।“আমি বিশ্বাস করি, সম্মিলিত উদ্যোগ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে দেশের ব্যাডমিন্টনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। এই দায়িত্ব পালনে আমি সকলের দোয়া, সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছি। আমি সর্বদা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে চাই।”তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সংশ্লিষ্ট সকল ব্যক্তি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, শুভানুধ্যায়ী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের ব্যাডমিন্টন আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঢাকা কম্পাসের শুভ উদ্বোধন: সত্য, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন দিগন্ত

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি নিযুক্ত হলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক রোটারিয়ান এম নাজমুল হাসান

Update Time : ০১:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬