ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণহানি তিন, আহত ২

  • Update Time : ০৪:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৩ Time View
তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে শম্ভুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তারাকান্দা উপজেলার দাদড়া গ্রামের শিলা (২৫), ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকার আবেদা (৩৫) এবং নগরীর জুবলীঘাট এলাকার দেবরাজ ঘোষ (৩৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে যাত্রীবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। আহত অপর দুইজনের চিকিৎসা চলছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি শনাক্ত ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঢাকা কম্পাসের শুভ উদ্বোধন: সত্য, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন দিগন্ত

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণহানি তিন, আহত ২

Update Time : ০৪:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬