বকশীগঞ্জে পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

  • Update Time : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৭ Time View
আল মোজাহিদ বাবু ,বকশীগঞ্জ ( জামালপুর ) প্রতিনিধি:
ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও টেকসই সমাজসেবামূলক দূরদর্শী কর্মপরিকল্পনার অংশ হিসেবে জামালপুরের  বকশীগঞ্জে এক ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির মাধ্যমে চরকাউরিয়া টালিয়া পাড়া এলাকার শান্তনা বেগম নামের এক বাসিন্দাকে একটি মুদি দোকান তৈরি ও প্রয়োজনীয় মালামাল সরবরাহ করে দেওয়া হয়।
মঙ্গলবার (২১ জুলাই)  বিকেলে  সরেজমিনে নির্মিত দোকানটি ও পুনর্বাসিত ব্যক্তির জীবনযাত্রার মান পরিদর্শন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, উপজেলা সমাজ সেবায় সহযোগিতায় ১২ জন ভিক্ষুককে পূর্ণবাসনের আওতায় এনে ২ জনকে দোকান করে দেওয়া হয়েছে এবং বাকি ১০ জনের মাঝে মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত   ২ টি করে ছাগল বিতরণ করেছেন ।
ভিক্ষাবৃত্তি কোনো স্থায়ী সমাধান হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা চাই এই মানুষগুলো নিজেদের পরিশ্রমে স্বাবলম্বী হয়ে উঠুক। এ ধরনের মানবিক ও অর্থনৈতিক পুনর্বাসন কার্যক্রম বকশীগঞ্জে অব্যাহত থাকবে।
, পরিদর্শনকালে   প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষথেকে উপকার ভোগী পরিবারকে  নগত অর্থও প্রদান করা হয়েছে।
 পরিদর্শনকালে, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর,  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স    এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিজেদের নতুন মুদির দোকান পেয়ে আবেগপ্লুত ওই শান্তনা বেগম  বলেন, হাত পাতার জীবন থেকে মুক্তি পেয়ে এখন থেকে নিজের দোকানে বেচাকেনা করে হালাল উপার্জনের মাধ্যমে সংসার চালাবেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঢাকা কম্পাসের শুভ উদ্বোধন: সত্য, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন দিগন্ত

বকশীগঞ্জে পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

Update Time : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬