কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ২৭ হাজার টাকা জরিমানা

  • Update Time : ০৯:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৭ Time View
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
কলারোয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বৈধ কাগজপত্র ছাড়াই আইসক্রিম তৈরির অপরাধে এক ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ জুলাই, ২০২৬) বেলা নাড়ে ১২টার দিকে কলারোয়া উপজেলার হেলাতলা মোড়ে অবস্থিত একটি আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন। জানা যায়, হেলাতলা মোড় এলাকায় আমানুল রহমান নামের এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কোনোপ্রকার বৈধ কাগজপত্র ছাড়াই সম্পূর্ণ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপাদান দিয়ে আইসক্রিম তৈরি করে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে প্রতিষ্ঠানের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ব্যবসায়ী আমানুল রহমানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এমন অপরাধ না করার জন্য তাকে সতর্কবার্তাও দেওয়া হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঢাকা কম্পাসের শুভ উদ্বোধন: সত্য, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন দিগন্ত

কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ২৭ হাজার টাকা জরিমানা

Update Time : ০৯:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬