সোনাতলায় শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

  • Update Time : ০৫:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৩ Time View

বদিউদ-জ্জামান মুকুল সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার সোনাতলায় হরিখালী বিজয় কিশোর বালিকা বিদ্যালয়ে ৩ শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালি বাজারে বিজয় কিশোর বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রথমে হাতে গোনা শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠাটির পদযাত্রা শুরু হলেও খুব অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি রয়েছে।

সম্প্রতি ওই বিদ্যালয়ের শিক্ষক ও দড়িহাঁসরাজ গ্রামের আব্দুল লতিফের ছেলে তাহের শেখ ও একই গ্রামের শাহাজুল বেপারীর ছেলে পলিন মিয়া এবং গজারিয়া গ্রামের হাফিজার রহমানের ছেলে মানিক মিয়া প্রতিষ্ঠানটি ধ্বংস করতে নানা ষড়যন্ত্রে মেঠে উঠেছে।

ষড়যন্ত্রের অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে ভুল বুঝাইয়া অন্যত্র নিয়ে যাওয়া, শিক্ষার্থীদের প্রাইভেট ও কোচিং করার জন্য প্রলোভন দেয়াসহ প্রতিষ্ঠাতার সাথে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রাজীব প্রসাদ জয় সোয়াল বলেছেন, এ বিষয়ে গত ১৩ জুলাই বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ওই শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন, ওই ৩ শিক্ষক প্রতিষ্ঠানটি ধ্বংস করতে নানা ষড়যন্ত্রে মেঠে উঠেছে।

ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি অরূপ কুমার গোস্বামী বলেন, শিক্ষকদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এমনটি অবস্থার সৃষ্টি হয়েছে। সেটি সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই সমস্যাটির সমাধান হবে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, তার দপ্তরে ওই ৩ শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঢাকা কম্পাসের শুভ উদ্বোধন: সত্য, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন দিগন্ত

সোনাতলায় শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

Update Time : ০৫:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬