দেশীয় বাজারে টানা চার দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে স্বর্ণের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, সোমবার সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।
এছাড়া, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।













