নতুন ধারাবাহিক ভিলেজ সোসাইটি আসছে পর্দায়

  • Dhaka Compass Dhaka Compass
  • Update Time : ০৬:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ২৫ Time View

নতুন ধারাবাহিক ভিলেজ সোসাইটি আসছে পর্দায়

ভিলেজ সোসাইটি নামে নতুন একটি ধারাবাহিক নাটক শুরু হচ্ছে বৈশাখী টিভিতে। নাটকটি সপ্তাহে তিন দিন মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে। প্রথম পর্ব প্রচার হবে ৭ এপ্রিল।

নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান এবং পরিচালনা করেছেন হোসাইন ইমরান। পর্ব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহফুজ খান।

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত, সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া, স্পর্শিয়া মিম, সাবা সুস্মিতাসহ আরও অনেকে।

নাটকের গল্প গড়ে উঠেছে এক অদ্ভুত গ্রামের মানুষদের ঘিরে, যেখানে অনেকেই যেন স্বাভাবিক হয়েও অস্বাভাবিক আচরণে ভিন্ন এক জগৎ তৈরি করে। মধুপুর নামের সেই গ্রামে এমন কিছু চরিত্রের দেখা মেলে, যারা নিজেদের কাজ না করে অদ্ভুত সব কর্মকাণ্ডে জড়িয়ে থাকে। তাদের জীবনযাপন, স্বভাব, পেশা ও আচরণের বিচিত্রতা নিয়েই এগিয়ে চলে কাহিনি।

তবে গল্প শুধু হাস্যরসেই সীমাবদ্ধ নয় মানবজীবনের ভালোবাসা, দ্বন্দ্ব, সংকট ও আবেগও সমান্তরালভাবে উঠে আসে। সময়ের সঙ্গে সঙ্গে গ্রামে নতুন মানুষের আগমন ঘটে, আর শুরু হয় ক্ষমতার লড়াই, হিংসা ও দ্বন্দ্ব। সহজ-সরল মানুষগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে জটিল ও ভয়ংকর পরিস্থিতিতে এভাবেই এগিয়ে চলে ‘ভিলেজ সোসাইটি’র গল্প।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Dhaka Compass

Dhaka Compass

ঢাকা কম্পাসের শুভ উদ্বোধন: সত্য, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন দিগন্ত

নতুন ধারাবাহিক ভিলেজ সোসাইটি আসছে পর্দায়

Update Time : ০৬:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬