টালিউডে কাজ করতে চান কাজল

  • Dhaka Compass Dhaka Compass
  • Update Time : ০৯:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৪ Time View

বলিউডে নন্দিত  ও সফল অভিনেত্রী কাজল দেবগন। নব্বই দশক থেকে বলিউডে নিজের অভিনয়ের জাদু দেখিয়ে আসছেন তিনি। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘বছরের বেস্ট ২০২৬’ সেরা অভিনেত্রীর সম্মাননা গ্রহণ করতে যান তিনি। সেই অনুষ্ঠানেই এক প্রশ্নের জবাবে টালিউডে কাজ করতে আগ্রহ থাকার বিষয়টি জানিয়েছেন এই বলিউড কুইন।

পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের জানা – অজানার প্রশ্নের মুখোমুখি হন কাজল। তখনই এক সাংবাদিক জানতে চান, বাংলা সিনেমা দেখেন কিনা। প্রশ্ন শুনেই খানিকটা অস্বস্তিতে পড়লেন নায়িকা। তবে সেই অস্বস্তি কাটিয়ে তিনি উত্তর দিলেন ‘না’। তবে বাংলা সিনেমা করার সুযোগ হলে তিনি করতে রাজি আছেন বলেও জানান নায়িকা। 

বাংলাটা ঠিক করে বলতে পারেন না কাজল। তবে বাংলা ভাষার প্রতি ভালোবাসা এইজন্য একটুও কম নয় এই অভিনেত্রীর। মনেপ্রাণে খাঁটি বাঙালি তিনি। এই ভাষার সাথে কাজলের সম্পর্ক পারিবারিকভাবেও গভীর। কাজলের মা তনুজা ছিলেন একজন কিংবদন্তি অভিনেত্রী। তিনি হিন্দি সিনেমায় দাপুটে অভিনয়ের পাশাপাশি বাংলা সিনেমাতেও জনপ্রিয়তা পেয়েছিলেন। কাজল কি তার মায়ের মতোই হতে পেরেছেন? এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।’ 

কিং খান থেকে শুরু করে বলিউড ভাইজান পর্যন্ত সবার সাথেই নায়িকা হিসেবে অভিনয় করেছেন কাজল। এককথায়, বলিপাড়ার বড় নায়কদের নায়িকা কাজল। কেউ কি কখনও কাজলকে বলেছেন তিনি ভীষণ কড়া, বড্ড বেশি অনুশাসনে রাখেন সবাইকে? এই প্রশ্নের জবাবে কাজল বললেন, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডের খুব কম লোক আছেন, যারা সঠিক সময়ে সেটে আসেন, আমি কিন্তু তাদের মধ্যে এক জন। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।’  
 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Dhaka Compass

Dhaka Compass

ঢাকা কম্পাসের শুভ উদ্বোধন: সত্য, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন দিগন্ত

টালিউডে কাজ করতে চান কাজল

Update Time : ০৯:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬