‘গোমর’ সিনেমায় আফফান মিতুল

  • Dhaka Compass Dhaka Compass
  • Update Time : ০৮:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১২ Time View

চিত্রনায়ক আফফান মিতুল সম্প্রতি নতুন সিনেমায় যুক্ত হলেন। সায়মন তারিক পরিচালিত ‘গোমর’ শিরোনামের নতুন সিনেমায় আফফান মিতুলের চরিত্রটির নামও ‘মিতুল’। চিত্রনায়িকা সানজানার বিপরীতে ‘গোমর’ চলচ্চিত্রে ৩জন নায়কের একজন তিনি, অন্য দুইজন হলেন আশরাফ কিটু ও প্রহর। 

সম্প্রতি জয়দেবপুরের মনোরম লোকেশনে সিনেমাটির প্রথম লটের কাজ সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বর শুরু হবে গোমরের শেষ লটের শুটিং। সব ঠিক থাকলে চলচ্চিত্রটি ২০২৭ সালের জানুয়ারিতে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সম্প্রতি বিল্লালের কোরিওগ্রাফিতে গোমর সিনেমার স্যাড গানে অংশ নিলেন মিতুল ও সানজানা।

অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন সুব্রত, রেবেকা রউফ, রাজু সরকার, রিপন খান, সাজসহ আরো অনেকেই। মাসুদ সবুজের চিত্রগ্রহণে এরই মধ্যে সিনেমাটির ৫০ শতাংশের শুটিং শেষ হয়েছে। 

আফফান মিতুল ‘গোমর’ ছাড়াও চলতি বছর অভিনয় করলেন অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ এবং জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমা ২টি। গেলো বছর তার অভিনীত সর্বোচ্চ ৯টি সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে, এরমধ্যেই উল্লেখযোগ্য, জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’, যেখানে মিতুলের বিপরীতে রাজরিপার জুটি নজর কেড়েছে দর্শকের। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Dhaka Compass

Dhaka Compass

ঢাকা কম্পাসের শুভ উদ্বোধন: সত্য, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন দিগন্ত

‘গোমর’ সিনেমায় আফফান মিতুল

Update Time : ০৮:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬