হৃদয়ের ‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়া

  • Dhaka Compass Dhaka Compass
  • Update Time : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১০ Time View

দীর্ঘদিন পর আবারও নতুন সিনেমার কাজে ফিরছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে এবার বড় পর্দা নয়, প্রথমবারের মতো তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে।

‘বরবাদ’ ও ‘রাক্ষস’ নির্মাণের মাধ্যমে ঢালিউডে আলোচনার কেন্দ্রে উঠে আসা মেহেদী হাসান হৃদয় এবার ওটিটি দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন। তার প্রথম ওয়েব ফিল্মের সম্ভাব্য নাম ‘লাপাত্তা’, যেখানে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।

খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। তিনি জানান, প্রকল্পটির সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন শুধু শুটিং শুরু হওয়ার অপেক্ষা। আগামী মাস থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন শিল্পীরা।

হৃদয় বলেন, ‘এখন পর্যন্ত সবকিছুই চূড়ান্ত। এগুলো বেশ কিছুদিন আগেই ঠিক হয়ে গেছে। আগামী মাস থেকেই শুটিংয়ে নামব। এটি থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম হলেও এতে কমেডির মিশেল থাকবে। দর্শকদের জন্য একেবারে নতুন ধরনের কিছু করার চেষ্টা থাকবে।’ 

জানা গেছে, আগামী আগস্টের মাঝামাঝিতে শুরু হবে ‘লাপাত্তা’র শুটিং। কমেডি-থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করবেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়সহ আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী। বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বড় পর্দায় পরপর দুটি সফল সিনেমা উপহার দেওয়ার পর হৃদয়ের এটি হবে প্রথম ওয়েব ফিল্ম। গত বছর শাকিব খানকে নিয়ে নির্মিত ‘বরবাদ’ দিয়ে পরিচালনায় অভিষেক হয় তার। সিনেমাটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পায়। এরপর চলতি বছরের ঈদে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ দিয়েও আলোচনায় ছিলেন তিনি।

সম্প্রতি শাকিব খানকে নিয়ে হৃদয়ের নতুন সিনেমার ঘোষণাও এসেছে। নির্মাতার ভাষ্য, ‘লাপাত্তা’র কাজ শেষ হওয়ার পর নতুন সিনেমাটির অভিনয়শিল্পী ও অন্যান্য বিস্তারিত জানানো হবে। আগামী নভেম্বরের শেষ দিকে সেই সিনেমার শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া আগামী অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে মেহেদী হাসান হৃদয়ের আরেক সিনেমা ‘বিদায়’। তার আগে নুসরাত ফারিয়ার প্রত্যাবর্তনের এই নতুন ওয়েব ফিল্ম দর্শকদের আগ্রহের কেন্দ্রেই থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Dhaka Compass

Dhaka Compass

ঢাকা কম্পাসের শুভ উদ্বোধন: সত্য, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন দিগন্ত

হৃদয়ের ‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়া

Update Time : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬