লেবাননে যুদ্ধবিরতির আগে আলোচনায় বসবে না ইরান

  • Update Time : ০৪:৪৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১৯ Time View

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা হওয়া পদক্ষেপগুলোর মধ্যে দুটি বিষয় এখনো বাস্তবায়ন হয়নি। এর মধ্যে প্রথমটি হলো লেবাননে যুদ্ধবিরতি, আর দ্বিতীয়টি হলো আলোচনা শুরু করার আগেই ইরানের আটকে রাখা সম্পদগুলো ছেড়ে দেওয়া। আলোচনা শুরু হওয়ার আগে এই দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে।

আগামীকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ইরানের। ইরানের পররষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল আজ শুক্রবার ইসলামাবাদে পৌঁছেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তবে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা হবে কি না তা এখনো নিশ্চিত নয়। ইরানের স্পিকারের নতুন এ বার্তায় বৈঠকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এছাড়াও হরমুজ প্রণালিতে টোল আদায়ের বিষয় নিয়েও দ্বিমত দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশন বলেছে, হরমুজ প্রণালি দিয়ে পার হওয়া জাহাজ থেকে টোল নেওয়া হবে ইরানি মুদ্রা রিয়ালে। ভারতের মুম্বাইস্থ ইরানি কনস্যুলেট জেনারেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। সংস্থাটি বলেছে, সংসদের প্রস্তাব অনুযায়ী টোল হিসেবে ইরানি রিয়াল নেওয়ার কথা বলা হয়েছে।

যদিও মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছে, ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ান দিয়ে টোল আদায় করা হবে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঢাকা কম্পাসের শুভ উদ্বোধন: সত্য, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন দিগন্ত

লেবাননে যুদ্ধবিরতির আগে আলোচনায় বসবে না ইরান

Update Time : ০৪:৪৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬