জকোভিচকে চাপ সামলানোর মন্ত্র জানালেন মেসি

  • Dhaka Compass Dhaka Compass
  • Update Time : ০৯:৪৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫ Time View

বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে অনুষ্ঠিত ‘ফ্যানাটিকস ফেস্ট’-এ এক মঞ্চে দেখা গেল দুই কিংবদন্তি—ফুটবলের লিওনেল মেসি ও টেনিসের নোভাক জকোভিচকে। অনুষ্ঠানে আর্জেন্টিনা অধিনায়ক মেসির কাছে চাপ সামলানোর রহস্য জানতে চান ২৪ গ্র্যান্ডস্লামজয়ী সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ।

জকোভিচের প্রশ্ন ছিল, ‘লিও, কীভাবে তুমি চাপকে দূরে রেখে নিজের খেলার ধরন অটুট রাখতে শিখেছ?’

জবাবে মেসি বলেন, তিনি কখনোই চাপকে আলাদা করে ভাবেননি; বরং খেলাটাকে উপভোগ করা এবং প্রতিদ্বন্দ্বিতা করাই ছিল তার মূল লক্ষ্য।

মেসি বলেন, ‘আমি কখনো চাপ নিয়ে বেশি ভাবিনি। মাঠে নামা, খেলাটা উপভোগ করা এবং প্রতিদ্বন্দ্বিতা করাটাই আমার কাছে স্বাভাবিক ছিল। আমরা সবাই জিততে চাই, কিন্তু এটাও বুঝি যে এটি একটি খেলা। প্রতিপক্ষও জয়ের জন্য খেলে, তাই সব সময় জেতা সম্ভব নয়।’

আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, ‘সময় যত গড়িয়েছে, ততই বুঝেছি যে জয়ের চেয়ে হারই বেশি আসে। এই বাস্তবতা মেনে নেওয়াই আমাকে একজন মানুষ এবং ফুটবলার হিসেবে আরও পরিণত করেছে।’

বিশ্বকাপ ফাইনালের আগে আয়োজিত এই অনুষ্ঠানে মেসির সঙ্গে একই মঞ্চে ছিলেন এনএফএলের কিংবদন্তি টম ব্র্যাডি, এনবিএ তারকা কেভিন ডুরান্ট এবং টেনিস সুপারস্টার নোভাক জকোভিচ। অনুষ্ঠান শেষে সবাই মেসির সঙ্গে একটি স্মরণীয় সেলফিও তোলেন।

আজ রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে মেসির ঘোষণা, ‘আমরা আমাদের সর্বস্ব দিয়ে লড়ব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Dhaka Compass

Dhaka Compass

ঢাকা কম্পাসের শুভ উদ্বোধন: সত্য, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন দিগন্ত

জকোভিচকে চাপ সামলানোর মন্ত্র জানালেন মেসি

Update Time : ০৯:৪৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬